বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ফ্রান্সে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ সময় দেখুন
ফ্রান্সে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১০


আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের লিয়ন শহরের একটি সাত তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৫ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) শহরের ভলক্স এন ভেলিনে এই দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সাত তলা বিশিষ্ট ওই আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সরকারের কর্মকর্তারা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, সেই ভবন থেকে মুহূর্তেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হন। আগুনে দগ্ধ চারজনের অবস্থা গুরুতর। এ ছাড়া, আগুন নেভানোর সময় দুই দমকলকর্মীসহ আরও ১০ জন আহত হয়েছেন।

ফ্রান্সে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১০

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের বরাতে জানিয়েছে, ধারণা করা হচ্ছে, বেশ কয়েকটি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে শিগগিরই তদন্ত শুরু হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন বলে নিশ্চিত করেন দারমানিন। এ ছাড়া ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর