সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বগুড়ায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ সময় দেখুন
বগুড়ায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার


বগুড়া: বগুড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাজাহানপুর উপজেলা যুবলীগের সদস্য মো. শাহ আলম নান্নু (৩৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দুবলাগাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শাহ আলম নান্নু উপজেলার চুপিনগর বড়বাড়িপাড়ার আব্দুল রশিদ প্রামানিকের ছেলে। তিনি শাজাহানপুর উপজেলা যুবলীগের সদস্য।

এদিকে একই মামলায় উপজেলা ছাত্রলীগ নেতা আহসান হাবীব(৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ। এদিন বেলা ১২টার দিকে শাজাহানপুরের আড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আহসান হাবীব উপজেলার টেকুরগাড়ী গ্রামের মো. ইসরাফিল হোসেনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, শাজাহানপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত চলছিল। তদন্তে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গ্রেফতার করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর