রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ. লীগ নেতাদের সঙ্গে বৈঠকে পিটার হাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১১০ সময় দেখুন
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ. লীগ নেতাদের সঙ্গে বৈঠকে পিটার হাস


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সোয়া ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

এর আগে, এর আগে সকাল সাড়ে ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছান ওবায়দুল কাদের। আর পিটার হাস আসেন বেলা ১১টা ১০ মিনিটে। এরপর কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কক্ষে দুইজনের মধ্যে বৈঠক শুরু হয়।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ. লীগ নেতাদের সঙ্গে বৈঠকে পিটার হাস

দলের নেতাদের মধ্যে আরও উপস্থিত আছেন সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদসহ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দূতাবাসের একজন কর্মকর্তা আছেন বলে জানা গেছে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ. লীগ নেতাদের সঙ্গে বৈঠকে পিটার হাস

এর আগে, গত ২৬ জুলাই গুলশানের আমেরিকান ক্লাবে পিটার হাসের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। দেড় ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

তারও আগে গত ৬ জুন পিটার হাসের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর