শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বঙ্গবাজারের আগুন রহস্যজনক: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৯৫ সময় দেখুন
বঙ্গবাজারের আগুন রহস্যজনক: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বঙ্গবাজারে আগুন লাগার মর্মান্তিক ঘটনাকে রহস্যজনক বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা ও সহমর্মিতা জানানোর পাশাপাশি দলীয় বক্তব্য তুলে ধরেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ইতোপূর্বে এ ধরনের যত ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত কিংবা সুনির্দিষ্ট প্রতিকার হয়নি। এ সরকারের আমলে মানুষের জানমালের কোন মূল্য নেই। একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও সরকার তা রোধ করতে পারছে না। বঙ্গবাজারে আজকের আগুন লাগার এই মর্মান্তিক ঘটনাটি রহস্যজনক। বর্তমান শাসকগোষ্ঠীর উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহিহীনতার কারণে এধরনের মর্মস্পর্শী ঘটনা বারবার পুনরাবৃত্তি ঘটছে, যা কোনো ক্রমেই কাম্য হতে পারে না।’

বঙ্গবাজার অগ্নিকাণ্ডসহ সব অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের নিকট জোর আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভয়াবহ আগুনে ঈদের আগে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের জন্য গভীর সমবেদনা জানান বিএনপির মহাসচিব।

সারাবাংলা/ এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর