বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়

বনশ্রীতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনশ্রী এলাকায় দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জুয়েল সরদার (৪০) আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বনশ্রী এ ব্লকের কাচাবাজারসংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের আহত জুয়েলের বন্ধু মোহসিন বলেন, ‘জুয়েলের বাসা পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকায় ভাড়া থাকেন। জুয়েল রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক।’

তিনি জানান, তারা কয়েক বন্ধু মিলে বনশ্রী এ ব্লকের কাঁচাবাজারের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় চার থেকে পাঁচটি মোটরসাইকেলে কয়েকজন এসে জুয়েলকে ডেকে নিয়ে হিমেল নামে এক ছেলের কথা জিজ্ঞেস করে। তখন জুয়েল হিমেলকে চেনেন না বলে জানায়। এর পর পরই একজন জুয়েলের ডান পায়ের রানে গুলি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জুয়েলকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘রাতে রামপুরা থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার বন্ধুরা। তার ডান পায়ের রানে গুলি লেগেছে। তাকে ভর্তি করা হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

টপ নিউজ
নেতা আহত
বনশ্রী
স্বেচ্ছাসেবক দল





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom