শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

বনানী সামরিক কবরস্থানে আ.লীগের শ্রদ্ধা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০২ সময় দেখুন
বনানী সামরিক কবরস্থানে আ.লীগের শ্রদ্ধা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: পিলখানা ট্র্যাজেডির ১৩ বছর পূর্তিতে নিহতদের স্মরণে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিহতদের স্মরণে বনানী সামরিক কবরস্থানে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এবং দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

উল্লেখ্য, পিলখানা ট্র্যাজেডির ১৩ বছর আজ। বর্বর এই হত্যাকাণ্ডে জাতি হারিয়েছিল অর্ধশত চৌকশ সামরিক অফিসারকে। খুনি ও অপরাধীদের বিচারিক আদালতে বিচার হয়েছে। বর্তমানে আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে।

সারাবাংলা/এনআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর