বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

বন্ধুকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮১ সময় দেখুন
বন্ধুকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেই


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে অটোরিকশায় অস্ত্র রেখে দুই বন্ধুকে ফাঁসাতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক যুবক। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে বোয়ালখালী উপজেলা সদর থেকে অটোরিকশায় তল্লাশি করে অস্ত্র উদ্ধারের পাশাপাশি ওই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার তারেকুল ইসলাম (৩১) বোয়ালখালী উপজেলার বাসিন্দা। তার কাছ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে পাঁচটি ছোরা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি নুরুল আবছার জানান, তারেকুলের সঙ্গে তার বন্ধু তৈয়ব ও রিয়াজের বিরোধ আছে। তৈয়ব অটোরিকশা চালান। শনিবার সন্ধ্যার দিকে তারেকুল বন্ধু তৈয়বকে ফোন করে অটোরিকশা নিয়ে বায়েজিদ বোস্তামি এলাকায় যেতে বলেন। সেখান থেকে অটোরিকশায় উঠে রিয়াজকে নিয়ে তারা যান বোয়ালখালী উপজেলা সদরে। সেখানে পৌঁছে অটোরিকশা রেখে দুই বন্ধুকে পাঠান হোটেলে নাস্তা করতে। এর ফাঁকে অস্ত্রগুলো অটোরিকশায় রেখে দুই বন্ধুকে ধরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তার।

পরিকল্পনা অনুযায়ী অস্ত্রগুলো অটোরিকশায় রেখে তারেকুল তার বন্ধুদের নিয়ে আবার নগরীর উদ্দেশে রওনা দেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অটোরিকশা থামিয়ে তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করে। এসময় তারেকুলকে জিজ্ঞাসাবাদে দুই বন্ধুকে ফাঁসানোর পরিকল্পনার কথা স্বীকার করেন। এ ঘটনায় তারেকের বিরুদ্ধে বোয়ালখালী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

The post বন্ধুকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেই appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom