রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘বরিশালবাসীর ভাগ্য বদলের কারিগর হবেন খোকন সেরনিয়াবাত’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১১১ সময় দেখুন
‘বরিশালবাসীর ভাগ্য বদলের কারিগর হবেন খোকন সেরনিয়াবাত’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে সারা দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন। যা ভবিষ্যতে আরও তরান্বিত হবে। কিন্তু যেকোনো কারণেই হোক বরিশালে এই উন্নয়নের ছোঁয়া লাগেনি। এটা বরিশালবাসীসহ সবার দুর্ভাগ্য। আমরা বিশ্বাস করি সেই দুর্ভাগ্য কেটে গেছে। এখন শুধু শুভদিনের অপেক্ষা। ভাগ্য বদল হবে বরিশালের মানুষের। আর এই ভাগ্য বদলের কারিগর হবেন আমাদের প্রার্থী খোকন সেরনিয়াবাত।

মঙ্গলবার (৬ জুন) বিকেলে নগরীতে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াতের পক্ষে গণসংযোগ করতে গিয়ে এসব কথা বলেন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির এই সদস্য।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘খোকন সেরনিয়াবাতকে প্রধানমন্ত্রী আপনাদের ভাগ্য বদলের জন্য মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। তার আস্থা ও বিশ্বাস খোকন হবেন বরিশালের উন্নয়নের নতুন কারিগর। আর এ জন্য নগরবাসীকে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে।’

কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, ‘বরিশালের উন্নয়নের জন্য খোকন সেরনিয়াবাতকে নির্বাচিত করতে হবে। এর কোনো বিকল্প নেই। খোকন ভাইয়ের মত সৎ, যোগ্য, মেধাবী, নির্লোভ ও বিচক্ষণ প্রার্থী আর নেই। বিগত সময়ে নগরীর যতটা উন্নয়ন ঘাটতি হয়েছে, খোকন সেরনিয়াবাত নির্বাচিত হলে তা পুষিয়ে দেবেন। প্রধানমন্ত্রী বরিশালকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবেন। তাই নগরবাসীকে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে হবে।’

এদিন বিকেল ৫টায় নগরীর সোহেল চত্বরের দলীয় কার্যালয় থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি নগরীর সদর রোড কালিবাড়ি মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, রফিকুল ইসলাম খোকনসহ অনেকেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর