বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান হাসপাতালে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৮৮ সময় দেখুন
বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান হাসপাতালে


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গত রোববার দিবাগত রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।

১৯৫৫ সালে সাংবাদিকতায় আসা তোয়াব খান ২০১৬ সালে একুশে পদক পেয়েছেন।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। এ ছাড়া দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তোয়াব খান।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর