মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় প্রশাসনের দ্রুত ব্যবস্থা, অভিযোগের এক ঘণ্টায় একজন আটক চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার শরীর গঠন কমিটিতে দিদার হোসেন কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা মুখস্থনির্ভরতা কমিয়ে খেলা ও আনন্দের সঙ্গে শিশুদের শেখানোর আহ্বান উপজেলাতেই মিলবে চোখের উন্নত চিকিৎসা, আসছে জাতীয় পরিকল্পনা ইরান যুদ্ধের কারণে বর্তমান মেয়াদে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে Zindagi Na Milegi Dobara 2: Zoya Akhtar Confirms Sequel After 15 Years, Hints At Story: ‘Catching Up With…’ | Bollywood News 74% big-turn deliveries: Manav Suthar out-turns Ravindra Jadeja, Kuldeep Yadav in Galle | Cricket News সরকার জনগণের কাছে নিয়মিত জবাবদিহি করবে: তথ্যমন্ত্রী

বাংলাদেশে আশ্রিত ৩ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারের স্বীকৃতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭২ সময় দেখুন
বাংলাদেশে আশ্রিত ৩ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারের স্বীকৃতি


ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার।

সোমবার (১৭ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে পাঠানো ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকার মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে সাবেক রাখাইনবাসী হিসেবে যাচাই করা হয়েছে।

তবে রাখাইন রাজ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত স্বীকৃতিপ্রাপ্ত এই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেওয়া হবে না বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার ( ১৬ আগস্ট ) গণমাধ্যমকে দেয়া মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যাচাইকরা তালিকার মধ্যে ৪ হাজার ২৪১ জন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করেছে তারা। এছাড়া আরও ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের পরিচয় যাচাই করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানের পর ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে, যারা বর্তমানে কক্সবাজারসহ বিভিন্ন শিবীরে অবস্থান করছে। বর্তমানে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘাত অব্যাহত রয়েছে, যার কারণে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এখনই রোহিঙ্গাদের ফেরত নেওয়া সম্ভব নয় বলে তারা প্রকাশ করেছে।

দেশটি উল্লেখ করেছে যে রোহিঙ্গা প্রত্যাবাসন মূলত বাংলাদেশ ও মিয়ানমারের একটি দ্বিপক্ষীয় বিষয়। এর আগে ২০১৮ ও ২০১৯ সালে দুই দেশ প্রত্যাবাসনের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত কোনো রোহিঙ্গা রাখাইনে ফিরে যেতে পারেনি। অন্যদিকে মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা আশ্রয়প্রার্থীকে ফিরিয়ে নিতে সম্মতি জানিয়েছে মিয়ানমার, তবে ফেরত পাঠালে জীবন ঝুঁকিতে পড়ার আশঙ্কা থাকলে এই প্রত্যাবাসন বাস্তবায়ন করা হবে না বলে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom