শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনেস্কো নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ সময় দেখুন
বাংলাদেশ ইউনেস্কো নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত


ডেস্ক রিপোর্ট:: ইউনেস্কো নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বুধবার (১৫ নভেম্বর) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ভোটের মাধ্যমে ২০২৩ থেকে ২০২৭ মেয়াদের জন্য সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।

প্যারিসের স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাহী বোর্ডের ১৮৪ সদস্যের মধ্যে ১৮১ সদস্য ভোট প্রদান করেন। বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়।

এই জয়ের পর প্যারিসে অবস্থান করা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ নির্বাচনী জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তার প্রাজ্ঞ, দূরদর্শী, সাহসী নেতৃত্বে অগ্রগামী বাংলাদেশ আজ বিশ্বসভায় সবার প্রশংসা ও আস্থা অর্জন করেছে।

একইসঙ্গে তিনি ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর খন্দকার মো. তালহা, দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাসেম, বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

ফলাফল ঘোষণার পর ইউনেস্কো মহাপরিচালক অঁদ্রে আজুলে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে অভিনন্দন জানান এবং উভয়ে একযোগে আগামী দিনেও কাজ করবার প্রত্যয় ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর