বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ থেকে হজে যাবেন ৫৭ হাজার ৫৮৫ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২২৩ সময় দেখুন
বাংলাদেশ থেকে হজে যাবেন ৫৭ হাজার ৫৮৫ জন


আন্তর্জাতিক ডেস্ক

এ বছর হজে কোন দেশ থেকে কত সংখ্যক মুসল্লি অংশ নিতে পারবেন সেই তালিকা প্রকাশ করেছে সৌদি আরব। এতে দেখা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। গোটা বিশ্ব থেকে এবার হজে মোট ১০ লাখ মুসল্লি অংশ নিচ্ছেন। সৌদি আরবের দেড় লাখ মুসল্লি এবার হজ করবেন। বিশ্বের অন্যান্য দেশে থেকে হজ করতে সৌদি যাবেন সাড়ে আট লাখ মুসল্লি।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত কোটা অনুযায়ী এবার ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি ১ লাখ ৫১ জন মুসল্লি হজে যাচ্ছেন। তালিকায় দ্বিতীয় পাকিস্তানের ৮১ হাজার ১৩২ জন মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। তৃতীয় সর্বোচ্চ ভারত থেকে ৭৯২৩২ জন মুসল্লি যাচ্ছেন এবার হজে। এ তালিকায় চতুর্থ স্থান বাংলাদেশের।

এবার হজে সবচেয়ে কম সংখ্যক ২৩ জন মুসল্লি যাচ্ছেন আফ্রিকার অ্যাঙ্গোলা থেকে। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি যাচ্ছেন মিশর থেকে। এ বছর দেশটি থেকে ৩৫ হাজার ৩৭৫ জন হজ পালনের সুযোগ পেয়েছেন। ইরান থেকে হজ পালন করতে পারবেন ৩৮ হাজার ৪৮১ জন এবং তুরস্ক থেকে সুযোগ পাচ্ছেন ৩৭ হাজার ৭৭০ জন।

এ বছর চীন থেকে হজ পালনের সুযোগ পাবেন ৯ হাজার ১৯০ জন। এছাড়া যুক্তরাষ্ট্র ও রাশিয়া থেকে হজে যেতে পারবেন যথাক্রমে ৯ হাজার ৫০৪ ও ১১ হাজার ৩১৮ জন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এবার হজ পালন করবেন ৯১ জন মুসল্লি।

চলতি বছর ৬৫ বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তি হজ পালনের সুযোগ পাচ্ছেন না। এবার হজের আবেদন করতে হলে করোনাভাইরাস ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর