রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি’র আত্মপ্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি’র আত্মপ্রকাশ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি’ নামে এক নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। শুক্রবার ( ১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি’র খসড়া ঘোষণাপত্রে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নামও জানানো হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠান বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টির চেয়ারম্যান মুনসুর আহমেদ, মহাসচিব শেখ মো. রফিকুল ইসলাম হৃদয়, নুরুল ইসলামসহ আরও অনেকে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তরা বলেন, ‘বর্তমানে ক্ষুধা, দারিদ্র, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, শিশু ও নারী ধর্ষণ, অপহরণ, বিদেশি সংস্কৃতির অগ্রাসনে জনজীবন অতিষ্ঠ। এ ভয়াবহ সংকট থেকে পরিত্রাণ পেতে মুক্তিযুদ্ধের চেতনা অঙ্গীকারে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। আমরা চাই বঙ্গবন্ধুর বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ থেকে মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী, রাজাকার, আলবদরদের চিরতরে উৎখাত করে সোনার বাংলা গড়তে।’

এসময় বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা করার জোর দাবি জানান। তারা আরও বলেন, ‘স্বাধীনতা সার্বভৌমত্ববিরোধী যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সম্পূর্ণ করে জাতি ও রাষ্ট্রকে কলংকমুক্ত করতে হবে।’

মুক্তিযোদ্ধা জনতা পার্টির পক্ষ থেকে দেশের জনগণকে পার্টির পতাকা তলে একত্রিত হয়ে গণ-আন্দোলনে শরীফ হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।

সারাবাংলা/এআই/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর