শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডক্টর হামিদুর রহমান আজাদ এর কৃতজ্ঞতা বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয়, বড় ব্যবধানে নির্বাচিত লাভলু ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান কুষ্টিয়া ভোটে ভিন্ন চিত্র: দৌলতপুরে ধানের শীষ, বাকি তিনে দাঁড়িপাল্লা মৌলভীবাজারের চার আসনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয় Farrhana Bhatt Opens Up On Bonding With Amaal Mallik: ‘My Mom Treats Him Like A Son’ | Television News কিছু আসনে ফলাফল ঘোষণায় বিলম্বের অভিযোগ জামায়াত আমিরের গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম

বাইডেন আমলে মোদির প্রথম যুক্তরাষ্ট্র সফর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭০ সময় দেখুন
বাইডেন আমলে মোদির প্রথম যুক্তরাষ্ট্র সফর


আন্তর্জাতিক ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন। সফরে জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) ওয়াশিংটন পৌঁছান মোদি।

এ সফরে আফগানিস্তানে তালেবানের উত্থান, আন্তঃসীমান্ত সন্ত্রাস, জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে ইঙ্গিত মিলেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর এক টুইটার বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ওয়াশিংটন ডিসিতে উষ্ণ অভ্যর্থনা পেয়ে তিনি প্রবাসী ভারতীয়দের প্রতি কৃতজ্ঞ। তারাই ভারতের শক্তি। বিশ্বজুড়ে ভারতীয়রা যেভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, তা প্রশংসনীয়।

অন্যদিকে, এ সফরে পাঁচটি শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান কোয়ালকম, অ্যাডোব, ফার্স্ট সোলার, জেনারেল অ্যাটমিক্স এবং ব্ল্যাকস্টোনের প্রধান নির্বাহীদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি। উইলার্ড হোটেলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর