শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল ‘Shubman Gill will not come back’: Ex-India batter makes big T20I captaincy claim | Cricket News বাকেরগঞ্জে হত্যা’চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে আবারও ২জনকে কুপিয়ে জখম! ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি Ranveer Singh’s Father Thanked Poonam Dhillon For Backing Actor Amid Don 3 Row: ‘He Didn’t Deserve It’ | Bollywood News ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

বাজারে এল নতুন Bajaj Pulsar 180, দাম শুরু ১.০৭ লক্ষ টাকা থেকে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪১৯ সময় দেখুন
বাজারে এল নতুন Bajaj Pulsar 180, দাম শুরু ১.০৭ লক্ষ টাকা থেকে


#Bajaj Pulsar 180: এবার বাজারে এল Pulsar 180 মডেলের ২০২১ এডিশন। এক্ষেত্রে Bajaj Auto-র এই বাইকে থাকছে BSVI কমপ্লায়েন্ট DTS-i Fi ইঞ্জিন। বাইকটির দাম শুরু হচ্ছে ১.০৭ লক্ষ টাকা থেকে। কেমন দেখতে হয়েছে এই নতুন এডিশনের বাইক? আসুন জেনে নেওয়া যাক Bajaj Pulsar 180-এর ফিচারগুলি!

বাইক লঞ্চ নিয়ে Bajaj Auto-র বক্তব্য, দেশের বাজারে স্পোর্টস সেগমেন্টের প্রায় ২০ শতাংশ জুড়ে ১৮০-২০০ cc বাইকগুলির রমরমা। সেই সূত্র ধরে নতুন Pulsar 180 ক্রেতাদের নজর কাড়বে। আশা করা হচ্ছে, বাইকটির ইঞ্জিন, মাইলেজ, টেক-ফিচার ও আউটলুক ক্রেতাদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এক্ষেত্রে ২০২১ এডিশনের এই বাইকে থাকছে স্পোর্টি স্প্লিট সিট, কালো অ্যালয় হুইল, LED টেইল ল্যাম্প।

আগের মডেলের মতোই বাইকে থাকছে হেডল্যাম্প ইউনিট, ফুয়েল ট্যাঙ্ক ও একই ধরনের সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। গাড়ির কালার কম্বিনেশনও নজর কাড়বে ক্রেতাদের। তবে ব্ল্যাক-রেড সিঙ্গল কালার অপশনেই পাওয়া যাবে বাইকটি। এগুলির পাশাপাশি বাইকে থাকছে অটো হেডল্যাম্প অন (AHO) সিস্টেম। গাড়িটির ওজন ১৫০ কেজির আশেপাশে হবে।

বাইকের ইঞ্জিনও যথেষ্ট কর্মক্ষম। এক্ষেত্রে Bajaj Pulsar 180-তে থাকছে 4-stroke SOHC 2-Valve এয়ার কুলড BSVI কমপ্লায়েন্ট DTS-i Fi ইঞ্জিন। যা ৬,৫০০ rpm হারে ১৪.৫২ NM টর্ক ও ৮,৫০০ rpm হারে ১২.৫২ KW পর্যন্ত ক্ষমতা সরবরাহ করতে পারে। DTS-i Fi ইঞ্জিনের সঙ্গে থাকছে ফাইভ স্পিড ট্রান্সমিশন গিয়ারবক্সও। এক্ষেত্রে গিয়ারবক্সের সঙ্গে ফ্রন্ট সাসপেনশনে থাকছে টেলিস্কোপিক অ্যান্টি ফিকশন বাশ ফিচার। আর রেয়ার সাসপেনশনে থাকছে ফাইভ ওয়ে অ্যাডজাস্টেবল নিট্রক্স শক অ্যাবজরভার। তাই বাইকের পরিষেবা নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না।

বাইক-প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, দেশ জুড়ে প্রতিটি Bajaj ডিলারশিপে পাওয়া যাবে Bajaj Pulsar 180 মডেলের ২০২১ এডিশন। মোটর সাইকেলের দাম শুরু হচ্ছে ১,০৭,৯০৪ টাকা থেকে। এক্ষেত্রে বেশ কয়েকটি বাইককে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা দেবে Bajaj-এর এই বাইক। অটো-এক্সপার্টদের মতে, লঞ্চ করার পর Honda Hornet 2.0, TVS Apache RTR 180, Pulsar NS160, Yamaha FZS FI-V3 ও Hero Xtreme 160R BS6-সহ একাধিক বাইককে টেক্কা দিতে পারে নতুন Bajaj Pulsar 180



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom