Last Updated:
সমীর রুদ্র, কালিগঞ্জ: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। শনিবার রাতে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন প্রবীণ এই তৃণমূল বিধায়ক৷ দ্রুত তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
বিধায়কের পরিবার সূত্রে খবর, শনিবার রাত ১১.৫০ মিনিট নাগাদ বাড়িতেই অসুস্থ বোধ করেন তিনি৷ এর পরই তাঁকে পলাশির মীরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই ৭১ বছর বয়সি নাসিরুদ্দিন আহমেদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
আরও পড়ুুন: ভারতের বাজেটে বাংলাদেশের জন্য কত টাকা বরাদ্দ? তিক্ততার জেরে কি কমল টাকার পরিমাণ, দেখুন তালিকা
তৃণমূলের জন্মলগ্ন থেকেই শাসক দলের সঙ্গে ছিলেন নাসিরুদ্দিন আহমেদ৷ ২০১১ সালে প্রথম বার কালিগঞ্জ থেকে জিতে বিধায়ক হন তিনি৷ ২০১৬ সালে অবশ্য তাঁকে টিকিট দেয়নি দল৷ ফের ২০২১ সালে কালিগঞ্জ কেন্দ্র থেকে নাসিরুদ্দিনকেই প্রার্থী করে তৃণমূল কংগ্রেস৷ ফের জিতে বিধায়ক হন তিনি৷
বিধায়কের মৃত্যুতে জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে৷ আজ দলের নেতাকর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন৷
Kolkata,West Bengal
February 02, 2025 9:51 AM IST
TMC MLA death: বাড়িতেই হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সব শেষ! প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ
Madhyamik Suggestion: মাত্র কয়েকদিন বাকি…মাধ্যমিক পরীক্ষা নিয়ে টেনশন? এই নিয়ম মেনেই মিলবে সাফল্য! জানালেন শিক্ষক