সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: Virat Kohli loses cool, throws helmet and gloves after dismissal vs Mumbai Indians | Cricket News কর্ণফুলীতে কর্মসংস্থানের দাবিতে ইউএনও বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান কর্ণফুলীতে ভোজ্য তেলের দোকানে অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Opinion | Asha Bhosle: A Voice In Many Lives | Bollywood News বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন কক্সবাজারের রামুতে এমআরএ’র উদ্যোগে ক্ষুদ্রঋণ গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত IPL 2026 controversy: RR manager Romi Bhinder violates PMOA protocol by using phone in dugout | Cricket News বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১

বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২০৩ সময় দেখুন
বাসচাপায় বৃদ্ধের মৃত্যু


ডেস্ক রিপরতঃঃ রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসচাপায় মো. বাবুল মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি শ্যামলী পরিবহনের হেলপার ছিলেন।

শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে দুপুর পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা বলেন, সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত বাবুল মিয়া শ্যামলী পরিবহনের বাসের হেলপার ছিলেন। আমরা ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার বড় মানিকা গ্রামে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী থানা পুলিশ এক বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর