রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বাসের ধাক্কায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৪২ সময় দেখুন
বাসের ধাক্কায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিহত


বরিশাল: ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) নাসিম উদ্দিন আকন (৬২) নিহত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের নলবুনিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবুল খায়ের রাসেল জানান, বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় নাসিম আকনকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন জানান, নাসিম আকন দুপুরে নলবুনিয়া এলাকায় একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে মোটরসাইকেল চালক শহিদুল ইসলামের সঙ্গে রাজাপুরে ফিরছিলেন। পথে পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় আঘাত পেয়ে ডোবায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক বলেন, সংযোগ সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় মোটরসাইকেলটিকে দ্রুতগামী বাসটি ধাক্কা দেয়। এতে নাসিম আকন গুরুতর আহত হয়ে মারা যান। ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। দুর্ঘটনাকবলিত বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে বিএনপি নেতা নাসিম আকনের মৃত্যুর খবরে পুরো রাজাপুর উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, স্থানীয় জনগণ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ২৫ জানুয়ারি রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করে জেলা বিএনপি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর