বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৮৮ সময় দেখুন
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবুল কাশেম (৬০) মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাতিজা মো. রুবেল হোসেন (৩২)।

সোমবার (১৮ অক্টোবর) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা আড়াইটায় চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল আলম জানান, মাতুয়াইল কন্টিনেন্টাল সিএনজি পাম্পের সামনে বাস ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন বলে জানতে পেরেছি। মৃতদেহটি ঢাকা মেডিকেল মর্গে রয়েছে। কোন বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

এদিকে মৃত আবুল কাশেমের ভাতিজা আহত রুবেল জানান, তার চাচা কারওয়ান বাজার এফডিসির গেট সংলগ্ন চকোলেট ফ্যাক্টরিতে কাজ করেন। আর রুবেল কারওয়ান বাজারের মুদি দোকান করেন। কারখানাতেই থাকতেন চাচা আবুল কাশেম। এক মেয়েকে নিয়ে স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন।

রুবেল আরও জানান, দুপুরে মোটরসাইকেলে করে চাচাকে নিয়ে জমি সংক্রান্ত কাজে তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাখালি গ্রামে যাচ্ছিলেন। পথে মাতুয়াইল এলাকায় তাদের পাশ দিয়ে যাওয়া একটি পরিবহন বাস চাপ দিলে তারা দুজন ছিটকে রাস্তায় পড়ে যান। এতে গুরুতর আহত হয় তার চাচা আবুল কাশেম।

সারাবাংলা/এসএসআর/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর