রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

বাস ট্র্যাকার অ্যাপ ‘জবি এক্সপ্রেস’ উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৮ সময় দেখুন
বাস ট্র্যাকার অ্যাপ ‘জবি এক্সপ্রেস’ উদ্বোধন


জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন ভোগান্তি কমাতে সহজে বিশ্ববিদ্যালয়ের স্থান জানতে ট্র্যাকার অ্যাপ ‘জবি এক্সপ্রেস’ উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের দ্বিতীয় তলায় জকসু কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাসের অবস্থান ও সময়সূচি সম্পর্কে অনিশ্চয়তার মুখে পড়ছেন। বিশেষ করে দূরপাল্লার বাসগুলো ভোরে ছাড়ার সময় শিক্ষার্থীদের বিশেষত ছাত্রীদের, দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা করতে হয়। যা নিরাপত্তাজনিত ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন সময় ছিনতাইসহ নানা সমস্যার কথাও উঠে এসেছে।’

জকসুর সহসভাপতি জানান, এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সহযোগিতায় জকসুর উদ্যোগে ‘জবি এক্সপ্রেস’ অ্যাপটি তৈরি করা হয়েছে।

‎রিয়াজুল ইসলাম বলেন, ‘অ্যাপটি প্লে-স্টোরে প্রকাশ করা হয়েছে। ঈদের আগে বা পরে শিক্ষার্থীরা প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এর আগে ব্যবহারকারীদের সুবিধার্থে ‘জবি এক্সপ্রেস’ নামে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে। যেখানে প্রবেশ করে অ্যাপটি ডাউনলোড করা যাবে।’

অ্যাপটির কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘বাস সার্ভিসে বের হলে সংশ্লিষ্ট চালক বা সহকারী মোবাইল ফোনে অ্যাপটি চালু করে লোকেশন অন রাখবেন। তখন শিক্ষার্থীরা রিয়েল-টাইমে বাসের অবস্থান দেখতে পারবেন। বাস পার্কিংয়ে থাকলে বা সার্ভিসে না থাকলে লোকেশন বন্ধ থাকবে এবং তা অ্যাপে প্রদর্শিত হবে না। ফলে শুধুমাত্র চলমান বাসগুলোর তথ্যই ব্যবহারকারীরা দেখতে পাবেন।’

তিনি আরও বলেন, ‘বাস চালক ও সহকারীদের নিয়ে ইতোমধ্যে একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়েছে। যেখানে অ্যাপের ব্যবহার ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও সময়োপযোগী যাতায়াত নিশ্চিত করতে ‘জবি এক্সপ্রেস’ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন এজিএস মাসুদ রানা, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম ও কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর