সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

বিএনপিতে যোগ দিলেন দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ সময় দেখুন
বিএনপিতে যোগ দিলেন দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী


রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় প্রায় দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের আমতলা বাজারে স্থানীয়দের আয়োজনে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠান শেষে তারা বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক।

বিশেষ অতিথির বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্দুর রব, ভূমিহীন নেতা রুহুল আমিন, আমতলা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, ওলামাদলের সহ-সভাপতি হাফেজ তাছির উদ্দিন, সদ্য যোগদানকৃত গোপাল বিশ্বাস, কুমারেশ সরকার, ভলেন মাতুব্বর প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, ‘বিএনপি জনগণের দল। আজ দেশের মানুষ পরিবর্তন চায়। এই যোগদান তারই প্রমাণ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছি। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতার পক্ষে কাজ করে।’

বিএনপিতে যোগদান করে গোপাল বিশ্বাস ও ভলেন মাতুব্বর জানান, তারা জিয়াউর রহমানের আদর্শ ও নীতিকে আগের থেকেই পছন্দ করতেন। তাই তারা ব্যারিস্টার কাজী রহমান মানিকের হাতে ধানের শীষ ও ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর