সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
20 shots to none: How Spain utterly owned Argentina in FIFA World Cup 2026 final and rendered Lionel Messi irrelevant | Football News Shabana Azmi Backs NEET Protesters At Jantar Mantar; Arjun Kapoor, Sahiba Bali Spark Dating Rumours | Bollywood News বিশ্বকাপ ফাইনাল ঘিরে ভূঞাপুরে আর্জেন্টিনা সমর্থকদের খাসি ভোজ, আমন্ত্রণ সব দলের ভক্তদের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১ জুলাই সনদে সই বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল তিতুমীর কলেজ: হলের ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের একাংশ জর্ডানে ইরানি হামলায় ২ মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ Jude Bellingham breaks all-time England goalscoring record with sensational strike in World Cup bronze thriller win against France | Football News From Ithacan Seas To Ayodhya: How Christopher Nolan’s The Odyssey Mirrors Ramayana & Mahabharata | Explainers News ‘বর্তমান সরকার ফ্যাসিবাদী সরকারের অনুকরণের দিকেই ধাবিত হচ্ছে’

‘বিএনপির আমলে নির্বাচনের কফিনে ছিল গণতন্ত্রের লাশ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩৮৪ সময় দেখুন
‘বিএনপির আমলে নির্বাচনের কফিনে ছিল গণতন্ত্রের লাশ’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আমলে নির্বাচনের কফিনে ছিল গণতন্ত্রের লাশ। এক কোটি পঁচিশ লাখ ভুয়া ভোটার সৃষ্টির মাধ্যমে নির্বাচন করতে গিয়ে দেশে ওয়ান ইলেভেন এনেছিল বিএনপি। দিনের বেলায় গণতন্ত্রের কথা বলে রাতের বেলায় কারফিউ দেওয়াই ছিল তাদের গণতন্ত্রের নমুনা।

রোববার (৩০ মে) বিকেলে তিনি তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

প্রতিহিংসার রাজনীতি সরকার করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অস্থিমজ্জায় রয়েছে প্রতিহিংসা ও অসহিষ্ণুতা, এটাই তাদের ইতিহাস। সরকার খালেদা জিয়ার ইস্যু যতটা উদার ও মানবিক দিক দিয়ে বিবেচনা করছে, বিএনপি তার চেয়ে বেশি রাজনীতি করছে।’

স্বাধীন ও ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় স্বার্থে কারও কাছে মাথা নত করেনি আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের বিদেশে বন্ধু আছে, প্রভু নেই।’ বরং বিএনপির বিদেশে প্রভু রয়েছে, বন্ধু নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘শেখ হাসিনাই দেশকে বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালে বিদেশি প্রভুদের ইশারায় দেশ চালাত। বিএনপিই দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল, আওয়ামী লীগ নয়।’

বিএনপি নেতাদের গণতান্ত্রিক উদার রাষ্ট্রের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা কাদের সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উদার রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন? সাম্প্রদায়িক অপশক্তি, আর ধর্মীয় বিভেদ রচনাকারীদের নিয়ে বিএনপি কোন উদার রাষ্ট্র গড়বেন?’

গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠার বিষয় নয়, এটি দীর্ঘ পথচলা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের পথে যে অব্যাহত যাত্রা, তাতে পদে পদে বাধা দিয়ে বিএনপি এখন কোন গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন? জনগণ বিএনপির কাছে দায়িত্বশীলতা প্রত্যাশা করে। কিন্তু তারা দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে, সহযোগিতা না করে বরং গণতন্ত্রের চলমান ধারাকে রূদ্ধ করতেই প্রকাশ্য-অপ্রকাশ্য নানা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।’

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom