রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘বিএনপির কাছে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২১১ সময় দেখুন
‘বিএনপির কাছে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই’


পূজামণ্ডপ পরিদর্শনে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসাইন। ছবি: সংগৃহীত

পাবনা: সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনের বিএনপি‘র মনোনয়নপ্রত্যাশী সরদার এম জাহাঙ্গীর হোসাইন। এসময় তার সঙ্গে ছিলেন ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।

সরদার এম জাহাঙ্গীর হোসাইন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন। সেইসঙ্গে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে পূজামণ্ডপগুলোর পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন।

অনুদান তুলে দিচ্ছেন সরদার এম জাহাঙ্গীর হোসাইন। ছবি: সংগৃহীত

পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি বলেন, ‘বিএনপি বিশ্বাস করে ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। বিএনপির কাছে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর