বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত TOI Exclusive | Sabastian Sawe’s London blitz makes us marathoners believe limits are meant to be pushed: Sawan Barwal | More sports News শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ ডিজেল সংকটে আর নয় অস্থিরতা আমাদের বুস্টার মিশ্রিত পোড়া মবিলেই নির্ভরতা

‘বিএনপির যেসব নেতা ফ্যাসিস্টদের লালন-পালন করছে, তাদের তালিকা হচ্ছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৭১ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ২২:৫৪

বিএনপি আয়োজিত “রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি” শীর্ষক কর্মশালা

ঢাকা: দল ভারি করার জন্য বিএনপির যেসব নেতা ফ্যাসিস্টদের লালন-পালন করছে, তাদের তালিকা হচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর ধূপখোলা কমিউনিটি সেন্টারে গেন্ডারিয়ায় থানা বিএনপি আয়োজিত “রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি” শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রফিকুল আলম মজনু বলেন, ‘আজকে যারা নিজের দল ভারি করার জন্য ফ্যাসিস্টদের লালন-পালন করছেন, তাদের তালিকা তৈরি হচ্ছে। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। পরিক্ষিত নেতাকর্মীদের ভুলে গিয়ে দলকে সংগঠিত করা সম্ভব না। যারা ১৬ বছর জেল খেটেছেন, মামলা খেয়েছেন, নেতাদেরকে গুরুত্ব দিতে হবে, তাদেরকে সামনে এগিয়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত নিবিড়ভাবে দেশের খোঁজ-খবর রাখছেন। তিনি দলের মধ্যে থাকা খারাপ ব্যক্তিদের শাস্তি দিচ্ছেন। কাউকেই ছাড় দেওয়া হবে না। একজন সন্ত্রাসী-চাঁদাবাজকে শাস্তি দিলে হাজার সাধারণ মানুষ দলের প্রতি সমর্থন ব্যক্ত করবে।’

কর্মশালায় ৩১ দফা সংস্কার কর্মসূচির উপস্থাপন ও বিশ্লেষণ করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘চব্বিশ পূর্ব গতানুগতিক রাজনীতি এখন করা যাবে না। ফ্যাসিস্ট হাসিনার সরকার ও আওয়ামী লীগ যা করেছে আমরাও যদি তাই করি, তাহলে জনগণ আমাদের কাছ থেকে দূরে চলে যাবে। ফ্যাসিস্ট হাসিনার সময়ে বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে, বিএনপি ঘোষিত সংস্কার প্রস্তাব অনুযায়ী একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে, যার মাধ্যমে ধ্বংস প্রায় বিচার বিভাগকে আবার পূনর্গঠন করে জনগণের সুবিচার প্রাপ্তি নিশ্চিত করা হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএনপির সহ-সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার, নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, মকবুল ইসলাম খান টিপু প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

৩১ দফা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি
বিএনপি
রফিকুল আলম মজনু





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom