সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৩৯ সময় দেখুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে


ঢাকা: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে অসুস্থতা অনুভব করলে তাকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার কয়েকবার বমি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর