শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘বিএনপি আন্দোলনের নামে শিখেছে ষড়যন্ত্র’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১১২ সময় দেখুন
‘বিএনপি আন্দোলনের নামে শিখেছে ষড়যন্ত্র’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চাঁদপুর: বিএনপির ঈদ পরবর্তী আন্দোলন সম্পর্কে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের পকেট থেকে ক্যান্টনমেন্টের ভেতর জন্ম নেওয়া দল বিএনপি। সেই দলটি আন্দোলনের কথা বলে প্রায়ই। কিন্তু তারাতো শিখেছে হত্যা, খুন ও ষড়যন্ত্র। এটাই হচ্ছে তাদের পদ্ধতি।

রোববার (২৩ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলায় শিক্ষামন্ত্রী তার নিজস্ব বাসবভনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আওয়ামী লীগ আন্দোলন করেছে। আন্দোলনের ফসল হিসেবে দলটির নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র পেয়েছি এবং উন্নয়ন পাচ্ছি। আর বিএনপি ও তাদের দোসর জামায়াত যখন আন্দোলনের কথা বলে তখন জনগণ কিছুটা হলেও শঙ্কিত বোধ করে। কারণ তাদের পদ্ধতি হচ্ছে অগ্নিসন্ত্রাস, দেশের সম্পদ ধ্বংস করা, মানুষের জান মালের উপর হামলা। বাংলাদেশের মানুষ এই সন্ত্রাস ও জঙ্গিবাদ চায় না। দেশকে অস্থিতিশীল করার যত অপচেষ্টা তার কোনোটাই মানুষ চায় না।’

দীপু মনি বলেন, ‘এদেশের মানুষ বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, সত্যিকারের সোনার বাংলা হবে এবং স্মার্ট বাংলাদেশ হবে।’

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর