রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াতকে রুখতে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান যুবলীগের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৪ সময় দেখুন
বিএনপি-জামায়াতকে রুখতে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান যুবলীগের


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি-জামায়াতের অপরাজনীতি রুখে দিতে যুবলীগের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ আহ্বান জানান নেতারা। দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির রাজনীতি হত্যার রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি, আগুন-সন্ত্রাসের রাজনীতি। আগুন-সন্ত্রাসীরা মানুষের জানমালের ওপর কোনো আঘাত হানার চেষ্টা করলে যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথেই প্রতিরোধ গড়ে তুলবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় সমাবেশে দলের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, প্রফেসর ড. রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, সহ-সম্পাদক মো. নাসির উদ্দিন মিন্টু, কার্যনির্বাহী সদস্য মো. বজলুল করিম মীরসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর