সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

বিএনপি নেতার জামিনে আওয়ামী লীগের আনন্দ মিছিল!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৮৬ সময় দেখুন
বিএনপি নেতার জামিনে আওয়ামী লীগের আনন্দ মিছিল!


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ধর্ষণ মামলার আসামি বিএনপি নেতা রিয়াজুল হক জোদ্দার জামিনে ছাড়া পাওয়ায় আনন্দ মিছিল করেছে চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সামাজিক ও রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, চলতি বছরের গত ২৫ জুলাই উপজেলার চিলমারী ইউনিয়নের গাছবাড়ী এলাকায় নৌকায় তুলে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারক হয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করায় চিলমারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রিয়াজুল হক জোদ্দারকে ওই ধর্ষণ মামলার আসামি করা হয়। দীর্ঘদিন তিনি পলাতাক থাকার পর গত ১৭ সেপ্টেম্বরে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

মঙ্গলবার (১২ অক্টোবর) তিনি জামিনে মুক্তি পান। তার মুক্তিতে সন্ধ্যায় চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ওই বিএনপি নেতাকে ফুলের মালা পড়িয়ে আনন্দ মিছিল করে। আনন্দ মিছিলে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বকুল মিয়া, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকবর আলী, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি চাঁন মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ দলের অঙ্গ-সংগঠনের একাধিক নেতাকর্মী।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও নয়ারহাট ইউপি চেয়ারম্যান আবু হানিফা সারাবাংলাকে বলেন, ‘শোনা যাচ্ছে, আওয়ামী লীগে মনোনীত চেয়ারম্যান গওছল হক মন্ডল বিএনপির চেয়ারম্যান প্রার্থীকে নাকি জামিনে মুক্ত করেছেন। বিষয়টি রহস্যজনক। এ বিষযে পার্টির সভায় আলোচনা করে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গওছল হক মন্ডল সারাবাংলাকে বলেন, ‘কে কী বলল তাতে যায় আসে না। রিয়াজুল হক জোদ্দার মুক্তি পাওয়ায় সবাই তাকে বরণ করেছে। সেখানে কীসের আওয়ামী লীগ, কীসের বিএনপি।’

এদিকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল বারী সরকার সারাবাংলাকে বলেন, ‘চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গওছল হক মন্ডল মানবিক কারণে তার জামিনের ব্যবস্থা করেছেন। জামিনে মুক্তির পর নিজ এলাকা ফিরলে স্থানীয় জনগণ তাকে ফুল দিয়ে বরণ করেন।’

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom