রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘বিএনপি সংস্কার চায় না, এই কথা ভুল’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ সময় দেখুন


স্পেশাল করেসপডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ২২:৪৬ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ২২:৪৯

ধানমন্ডি রাইফেল স্কয়ারের সামনে ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা

ঢাকা: বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জোরেসোরে সংস্কারের কথা বলা হচ্ছে। অনেকে বলে বিএনপি সংস্কার চায় না, এই কথা ভুল। কারণ ২০২৩ সালে বিএনপির দেওয়া ৩১ দফার মধ্যে যা ছিল, সেটাই এখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

‘তাই আমি মনে করি, জনগণের সরকার এবং আইনের শাসন কায়েম করার জন্য বিএনপি যে কারও থেকে অনেক এগিয়ে আছে’— বলেন নাসির উদ্দিন আহমেদ অসীম।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ধানমন্ডি রাইফেল স্কয়ারের সামনে ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন অসীম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে যে ৩১ দফা দিয়েছিলেন সেখানে উল্লেখ করা হয়েছে যে বিএনপি যদি সরকারে যায়, তাহলে সরকার গঠন করার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবে। প্রধানমন্ত্রী পরপর দুই বার থাকতে পারবেন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য হবে। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো হবে। এই ৩১ দফা কর্মসূচিতে স্বজনপ্রীতি অন্যায় অনাচার দুঃশাসন দূর হবে।’

তিনি বলেন, ‘এখন দেখছি সংস্কারের ক্ষেত্রে সেই কথাগুলোই বলছে অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল। অর্থাৎ সংস্কারের প্রশ্নে সবাই যা আজকে চিন্তা করছে, সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই জনগণের সামনে তুলে ধরেছিলেন। সুতরাং সংস্কারের বিষয়টি বিএনপিই আগে উপলব্দি করতে পেরেছে এবং বিএনপির হাত দিয়েই দেশের প্রয়োজনীয় সংস্কার হবে।’

সারাবাংলা/এজেড/এইচআই

৩১ দফা
বিএনপি
ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর