বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের স্ত্রীকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৪২ সময় দেখুন


Last Updated:

Poornam Shaw- ২১ দিন পর পাকিস্তান তাঁকে ছাড়ল! বাংলার বাসিন্দা তথা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ফিরলেন ভারতে। পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী কুমার সাউকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

News18News18
News18

কলকাতা: ২১ দিন পর পাকিস্তান তাঁকে ছাড়ল! বাংলার বাসিন্দা তথা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ফিরলেন ভারতে। পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী কুমার সাউকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রজনীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

কিছুদিন আগে পূর্ণমের স্ত্রীকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, সাতদিনের মধ্যে ফিরবেন পূর্ণম। ২৩ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানার পরদিন পঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম। এর পরই পাক রেঞ্জার্সরা তাঁকে আটক করে।

ভারত বারবার ফ্ল্যাগ মিটিং করার কথা বললেও পাকিস্তান রাজি হয়নি। স্বামীকে ফেরানোর জন্য আট বছরের ছেলে, আত্মীয়দের নিয়ে ২৮ তারিখ কাংড়ায় বিএসএফের সদর দপ্তরে যান রজনী। কথা বলেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে। পূর্ণমের স্ত্রীকে বিএসএফ আধিকারিকরা আশ্বাস দেন, পুর্ণম সুস্থ অবস্থায় বাড়ি ফিরবেন।

৬ এপ্রিল মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। পরিস্থিতি যা ছিল তাতে স্বামীর ফেরার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন রজনী। এদিকে, ‘অপারেশন সিঁদুর’-এর পরবর্তী পর্যায়ে ভারত যেভাবে পাকিস্তানকে কোণঠাসা করেছে, তাতে পূর্ণমের ফিরে আসাটা ছিল সময়ের অপেক্ষা।

বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন পূর্ণম। তিনি ফিরতেই ফেসবুক, এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লেখেন, ‘পাকিস্তানে বন্দি জওয়ানের মুক্তির খবর পেয়েছি। আমি খুব খুশি। আমি ওর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। আগেও ওর স্ত্রী রজনীর সঙ্গে কথা হয়েছে। আজ আবার ফোন করেছিলাম। পূর্ণমকে শুভেচ্ছা। গোটা পরিবার খুব ভাল থাকুক, হাসখুশি থাকুক।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরাও অনেক চেষ্টা করেছি। আমাদের ডিজি ও বিএসএফ- এর ডিজি-র সঙ্গে যোগাযোগ ছিল। এই ব্যাপারে সময় দেওয়া তো উচিত। শনি ও রবিবার আমাদের পার্টি দুপুর ৩ টে থেকে বিকেল ৫ টা পর্যন্ত সব ব্লকে জওয়ানদের শ্রদ্ধা ও সন্মান জানাবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

BSF জওয়ান পূর্ণমের স্ত্রীকে ফোন করেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! শনি ও রবিবার বিরাট কর্মকাণ্ড



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর