শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বিকেলে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
বিকেলে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি অবিচ্ছেদ্য অংশ। গণতন্ত্র এবং খালেদা জিয়া একে অপরের পরিপূরক। কিন্তু সেই নেত্রীকে অন্যায়ভাবে আটক করে রেখেছে বর্তমান এই দানব সরকার। তিনি অত্যন্ত অসুস্থ। আজ আবার তিনি হাসপাতালে যাবেন।’

পরে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে বলেন, ‘নিয়মিত চেকআপ-এর জন্য বিকেল ৩টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়া।’

উল্লেখ, গত বছর ২৫ মার্চ কারামুক্তির পর থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় আছেন বেগম খালেদা জিয়া। সেখানে থাকা অবস্থায়  এ বছর ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন তিনি। এরপর পোস্ট কোভিড জটিলতা নিয়ে ২৭ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রায় দুই মাস চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় ফেরেন খালেদা জিয়া। নিয়মিত চেকআপ-এর জন্য আজ আবার হাসপাতালে যাচ্ছেন তিনি।

 

সারাবাংলা/এজেড/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর