বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

বিটিভিতে সপ্তাহব্যাপী ‘শিল্প চেতনায় মুজিব’ চিত্র প্রদর্শনী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
বিটিভিতে সপ্তাহব্যাপী ‘শিল্প চেতনায় মুজিব’ চিত্র প্রদর্শনী


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের আঁকা চিত্র নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ‘শিল্প চেতনায় মুজিব’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় রাজধানীর রামপুরায় বিটিভির ঢাকা কেন্দ্র আয়োজিত এ চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিটিভি মিলনায়তন লাউঞ্জে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বাঙালির মুক্তি ও মুক্ত ভূখন্ড প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে শিল্প-কলা-সংস্কৃতিতে ধারণ করে জাতিকে স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে নিতে হবে।

বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক মাহফুজা আক্তার স্বাগত বক্তব্য দেন ও অতিথিদের প্রদর্শনীটি ঘুরে দেখান। ২২ আগস্ট পর্যন্ত অর্ধশত চিত্রকর্মের এ প্রদর্শনী বিটিভি ফটক থেকে পাস নিয়ে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত দেখা যাবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর