সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১১২ সময় দেখুন
বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (BTCB) আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগ (BCL) ফাইনাল খেলা-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

আয়োজক সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন এলাকার ক্রিকেটপ্রেমীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব মোঃ আমিনুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব মোঃ ইশরাক হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানান, বাংলাদেশে টেপ বল ক্রিকেটকে আরও জনপ্রিয় ও সুসংগঠিত করতে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট লীগ আয়োজন করা হয়েছে।

ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল ম্যাচ উপভোগ্য হবে এবং টেপ বল ক্রিকেটের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom