বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার : তথ্যমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত আপনার জন্য কোন আইপ্যাডটি সেরা? হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৮ সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর ‘Ball was on the ground’: Ex-cricketer baffled as Dhruv Jurel catch sparks controversy | Cricket News Top ENT News Aug 18: Snakes Spotted At SRK’s Mannat, Anirudh Ravichander-Kavya Maran’s Wedding Date | Bollywood News গণঅধিকার-এমপি আমির হামজার সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা খেলতে খেলতে শেখার পরিবেশ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনা প্রধান নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৪৯ সময় দেখুন
বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনা প্রধান নিহত


আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ায় বিমান দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনী প্রধান লে. জেনারেল ইব্রাহিম আত্তাহিরু (৫৪) নিহত হয়েছেন। শুক্রবার (২১ মে) উত্তর-পশ্চিম রাজ্যের কাদুনায় এই বিমান দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি।

নাইজেরিয়ার কর্মকর্তারা জানান, খারাপ আবহাওয়ায় বিমানটি অবতরণের চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানের ক্রুসহ ১০ জন কর্মকর্তা মারা গেছেন। দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আত্তাহিরু গত জনুয়ারি মাসে দেশটির সেনাবাহিনীর এই শীর্ষ পদটির দায়িত্বভার গ্রহণ করেন। দশকেরও বেশি সময় ধরে বিদ্রোহী গোষ্ঠীদের সঙ্গে লড়াই করা সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত নেয় নাইজেরিয়ার সরকার।

নাইজেরিয়ান বিমানবাহিনী জানিয়েছে, বিমানটি কদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করায় এই দুর্ঘটনা ঘটেছিল।

প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি এক টুইট বার্তায় লিখেছেন, এটি আমাদের জন্য মারাত্মক আঘাত। এমন সময় এই দুর্ঘটনা ঘটল যখন আমাদের সেনাবাহিনী দেশটির সকল চ্যালেঞ্জগুলো শেষ করার দাঁড় প্রান্তে।

এর আগে দেশটির রাজধানী আবুজার বিমানবন্দরের রানওয়েতে একটি নাইজেরিয়ান সামরিক বিমান দুর্ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনায় সাতজন যাত্রী নিহত হয়েছিল। এ ঘটনার ঠিক তিন মাসের মাথায় শুক্রবার এই দুর্ঘটনা ঘটল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom