শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বিশ্বের অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি: ওবায়দুল কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
বিশ্বের অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি: ওবায়দুল কাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমস্যা শুধু বাংলাদেশে নয়, এটি সারাবিশ্বের একটি সমস্যা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারপরেও আমরা অনেক দেশের চেয়ে ভালো আছি।’

বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। দ্রব্যমূল্য কমছে উল্লেখ করে ধীরে ধীরে আরও কমবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।

ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের মতো দেশের উদাহরণ টেনে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সারা বিশ্বে দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমরা বেশি দামে কিনে অল্প দামে বিক্রি করি, এটাই তো বাস্তবতা। কস্ট অব লিভিংয়ের জন্য সারা দুনিয়াতেই কষ্টটা আছে। কষ্ট শুধু বাংলাদেশে না। বাস্তবতাকে আমরা অস্বীকার করছি না।

তিনি বলেন, এখন কয়েকটি জিনিসপত্রের দাম কমেছে এবং আরও কমবে। সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে চেষ্টা চলছে।

অন্য দেশে এক রাতের ব্যবধানে দেড়শো টাকার মুরগী আড়াইশো টাকা হয় কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এরকম হয়, ইংল্যান্ডেও হয়েছে। এ অনিয়মগুলোর মধ্যে নিয়মও হচ্ছে। অভিযান তো চালাতে হবে। রমজান আসলে এ সময়টাতে অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে। এসব বিষয় আমাদের দেশে নতুন নয়। আগেও হয়েছে এখনও হচ্ছে। তবে সরকার চুপ কর বসে আছে তা তো নয়। সরকার তার দায়িত্ব পালন করছে। অ্যাকশন কিন্তু হচ্ছে।

সিন্ডিকেটের বিরুদ্ধে এতো উদ্যোগের পরও ফল আসছে না কেন জানতে চাইলে তিনি বলেন, রেজাল্ট না পেলে বাংলাদেশ অনেকের তুলনায় ভালো আছে এমন বলা যেত না।

আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্টের স্টেটমেন্টে বাংলাদেশ এবং সরকার নিয়ে প্রশংসা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, তারা আশা করে সুষ্ঠু নির্বাচন হোক। সঙ্গে সঙ্গে এটাও বলেছে বাংলাদেশ যেভাবে এগুচ্ছে খুব দ্রুতই রিজিওনাল লিডার হিসেবে আবির্ভূত হবে। বাংলাদেশের এ প্রশংসাগুলো কি শূন্য থেকে হচ্ছে? বাংলাদেশে প্রোগ্রেস থেমে থাকলে বিশ্বের বড় বড় দেশের নেতারা প্রশংসা করে কেন? এগুলো কি অমূলক? হাওয়া থেকে করে তারা? আমি একটা কথাই বলব, আমরা অনেকের চেয়ে ভালো আছি। এখানেও জিনিসপত্রের দাম বেড়েছে সেটা আমি অস্বীকার করছি না, সেটা স্বীকার করেই আমি বলছি আমরা অনেক ভালো আছি।

সারাবাংলা/জেআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর