শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ No handshake in French Open! Marta Kostyuk-Mirra Andreeva semi-final sparks controversy – Watch | Tennis News

বিশ্বে করোনায় আক্রান্ত ১৭ কোটি, মারা গেছেন ৩৫ লাখ মানুষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৬১ সময় দেখুন
বিশ্বে করোনায় আক্রান্ত ১৭ কোটি, মারা গেছেন ৩৫ লাখ মানুষ


সারাবাংলা ডেস্ক

ঢাকা: বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ লাখ ৩৮ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, সোমবার (৩১ মে) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ১ লাখ ৮৯ হাজার ৮৩৫ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ লাখ ৩৮ হাজার ১৯৬ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৬২৩ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৪৩০ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৫ লাখ ১৫ হাজার ১২০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬১ হাজার ৯৩১ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৮০০ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৭২ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৫ নম্বরে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ১২ হাজার ৮১০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫০৭ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯২টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই পরিস্থিতিকে মহামারি ঘোষণা করা হয়।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom