বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার : তথ্যমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত আপনার জন্য কোন আইপ্যাডটি সেরা? হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৮ সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর ‘Ball was on the ground’: Ex-cricketer baffled as Dhruv Jurel catch sparks controversy | Cricket News Top ENT News Aug 18: Snakes Spotted At SRK’s Mannat, Anirudh Ravichander-Kavya Maran’s Wedding Date | Bollywood News গণঅধিকার-এমপি আমির হামজার সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা খেলতে খেলতে শেখার পরিবেশ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তির পরামর্শ চিকিৎসকদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৭৫ সময় দেখুন
বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তির পরামর্শ চিকিৎসকদের


আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) পলিটব্যুরোর সদস্য বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিয়েছেন।

পশ্চিমবঙ্গের একটি পত্রিকার খবরে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে পাম অ্যাভিনিউয়ের নিজ বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছিলেন ১০ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা এই নেতা। কিন্তু সোমবার (২৪ মে) রাত থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শরীরে অক্সিজেনের মাত্রা নেমে যায় ৮০’র কাছাকাছি। মঙ্গলবার সকালেই তাকে হাসপাতালের ভর্তি করাতে বলেন চিকিৎসকেরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ বুদ্ধদেবের বাড়িতে পৌঁছায় অ্যাম্বুলেন্স। তবে এখনও তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে।

বুদ্ধদেব এবং তার স্ত্রী মীরা ভট্টাচার্য একইসঙ্গে করোনায় আক্রান্ত হন। বুদ্ধদেব বাড়িতে থেকে চিকিৎসা করালেও মীরাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। সোমবারই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মীরা। গত দুই দিনে বুদ্ধদেবের শারীরিক অবস্থারও ক্রমশ উন্নতি হচ্ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। বাইপ্যাপের সাহায্যে তার অক্সিজেনের মাত্রাও ঠিক ছিল। কিন্তু মঙ্গলবার হঠাৎই তার অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় আর ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। প্রাক্তণ মুখ্যমন্ত্রীকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন তারা।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom