শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

বুধবার ৬ জেলায় সমাবেশ, এরপর অন্যগুলোর সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২১৭ সময় দেখুন
বুধবার ৬ জেলায় সমাবেশ, এরপর অন্যগুলোর সিদ্ধান্ত


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে আগামীকাল বুধবার (১২ জানুয়ারি) দেশের ছয়টি জেলায় সমাবেশ করবে বিএনপি। দ্বিতীয় ধাপে বাকি জেলার সমাবেশগুলোর বিষয়েও দলটি সিদ্ধান্ত নেবে আগামীকাল বুধবার রাতে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সারাবাংলাকে বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার ছয়টি জেলায় আমাদের সমাবেশ হবে। পরের সমাবেশগুলোর ব্যাপারে আগামীকাল (বুধবার) রাতে আমরা বসব। বিধিনিষেধের মধ্যে সমাবেশ হবে কি না, সে সিদ্ধান্ত কাল (বুধবার) হবে।’

কোভিড-১৯ এবং ওমিক্রন ভ্যারিয়েন্ট রোধে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে সারাদেশে ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবে বিধিনিষেধ কার্যকরের আগে সময় নির্ধারণ থাকায় বুধবার সমাবেশগুলো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিযেছে বিএনপি।

দলটির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খানের পাঠানো তথ্য অনুযায়ী, পূর্বঘোষিত সূচি অনুযায়ী দ্বিতীয় ধাপের প্রথম দিন বুধবার (১২ জানুয়ারি) রাজশাহী, চাঁদপুর, রংপুর, খুলনা, চট্টগ্রাম ও সিলেট জেলায় সমাবেশ করবে বিএনপি। সমাবেশগুলো হবে মহানগরের বাইরে।

রাজশাহীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তিনি সেখানে যেতে পারছেন না। রাজশাহীর সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

চাঁদপুর জেলা সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

ড. খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে সারাবাংলাকে বলেন, ‘আমি চাঁদপুর সমাবেশ যাচ্ছি। সেখানে আমাদের সমাবেশ পূর্বসূচি অনুযায়ীই হবে। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা বিএনপি।’

এদিকে রংপুর সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এতে বিশেষ অতিথি থাকবেন দলটির যুগ্ম মহাসচিব এবং রংপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিব-উন-নবী খান সোহেল।

পূর্ব ঘোষণা অনুযায়ী খুলনার সমাবেশও বুধবার হবে। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত সারাবাংলাকে বলেন, ‘যেহেতু বিধিনিষেধ শুরু হচ্ছে ১৩ জানুয়ারি থেকে, সেহেতু ১২ জানুয়ারি সমাবেশ করতে কোনো বাধা নেই। সমাবেশ করার জন্য আমরা বদ্ধপরিকার। আমাদের সবরকম প্রস্তুতি সম্পন্ন। আমরা সমাবেশ করব।’

খুলনা সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থয়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা সমাবেশও হবে বুধবার। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি থাকবেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।

সিলেট জেলা সমাবেশও যথারীতি পূর্বঘোষণা অনুযায়ী হবে বুধবার। এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিশেষ অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির।

সারাবাংলা/এজেড/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর