মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

বুলগেরিয়ায় মহড়ায় অংশ নিয়ে মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩০০ সময় দেখুন
বুলগেরিয়ায় মহড়ায় অংশ নিয়ে মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত


আন্তর্জাতিক ডেস্ক

বুলগেরিয়ার একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়েছে। বুধবার (৯ জুন) শাবলা ২১ রণ মহড়ায় অংশ নিয়েছিল ওই যুদ্ধবিমানটি। মহড়া চলাকালীন যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে কৃষ্ণ সাগরে পড়ে।

বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হঠাৎ বিমানটির সঙ্গে বেতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং রাডার থেকে হারিয়ে যায়।

যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ উদ্ধারে কৃষ্ণ সাগরে সন্ধান চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী। দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, বুধবার সকালে বিমানটির পাইলটের লাইফ জ্যাকেট সমুদ্রে পাওয়া গেছে। তবে পাইলট বিমানটি থেকে জীবিত বের হয়ে যেতে পেরেছিলেন কি না তা এখনও নিশ্চিত নয়।

যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে শাবলা ২১ নামের ওই রণ মহড়া স্থগিত করা হয়েছে বলেও জানিয়েছে বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর