রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৮৪ সময় দেখুন
বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেফতার


কুমিল্লা: বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাসায় থেকে তাকে গ্রেফতার করা হয়। ‎জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুমিল্লা-৬ (সদর আসন) এর সাবেক এমপি বাহার উদ্দিন বাহার ও কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এর সাবেক এমপি আবু জাহেরের অত্যন্ত বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় পুরো উপজেলায় তার একক ইশারায় টেন্ডারবাজি, চোরাচালান, অস্ত্রবাজি, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ নানা অপকর্ম চলতো বলে অভিযোগ রয়েছে।

গুঞ্জন রয়েছে, তিনি যা বলতেন থানা পুলিশ ও উপজেলা প্রশাসন তার কথার বাইরে এক পাও চলতে পারতেন না। তার ভয়ে এলাকার মানুষ কেউ কখনো কোন বিষয়ে দ্বিমত পোষণ করার সাহসও দেখাতেন না।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলামও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে জুলাই-আগস্টের একাধিক মামলা রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর