রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে বিএনপি নেতাকর্মীর ঢল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে বিএনপি নেতাকর্মীর ঢল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত তারুণ্যের সমাবেশে অংশ নিয়েছে বিএনপির হাজারো নেতাকর্মী ও সমর্থকেরা।

বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই নয়াপল্টনে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকায় লোকজনের ভিড় বাড়তে থাকে। দুপুর ১২টা নাগাদ নয়াপল্টন এলাকা বিএনপির নেতাকর্মী ও সমর্থকে ভরে যায়।

দুপুর ১টা থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকা। বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট, ঢাকার পার্শ্ববর্তী জেলা-উপজেলা ও পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতারা ব্যানার, ফেস্টুন, ডিসপ্লে কার্ড, হেডার, জার্সি, পোস্টার, ধানের শীষ, ধানের শীষের রেপ্লিকা, ক্ষুদ্রবাদ্যযন্ত্র, ক্যাপ, টি-শার্ট, জাতীয় ও দলীয় পতাকা হাতে করে, গায়ে জড়িয়ে সামবেশ স্থলে এসে হাজির হয়েছেন। তারা তাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তি, নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য কমানো, সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধয়াকের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দিচ্ছেন।

তারুণ্যের এ সমাবেশ থেকেই একদফার কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। দুপুর ২টায় শুরু হয়েছে মূল সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি ছাড়াও বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে গণতন্ত্র মঞ্চ, বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ১২ দলীয় জোট, বিজয়নগর পানির ট্যাঙ্কি সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে আয়োজিত সমাবেশ থেকে জাতীয়তাবাদী সমমনা জোট, এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এলডিপি, মতিঝিল নটরডেম কলেজের সামনে আয়োজিত সমাবেশ থেকে গণফোরাম, জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে গণঅধিকার পরিষদ (নুর) ও গণঅধিকার পরিষদ (রেজা) গণতান্ত্রিক বাম ঐক্য, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ‘একদফা’ কর্মসূচি ঘোষণা করবে।

এদিকে বিএনপির এই তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করছে পুলিশ, সড়কের মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

সারাবাংলা/এজেড/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর