রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘বেনজীরের মতো অবস্থা আসাদুজ্জামানেরও হতে পারে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৬৫ সময় দেখুন
‘বেনজীরের মতো অবস্থা আসাদুজ্জামানেরও হতে পারে’


ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যুবলীগ-ছাত্রলীগ যা করছে পুলিশও তাই করছে। সেভাবেই পুলিশকে গড়ে তুলেছে শেখ হাসিনার সরকার। ক্ষমতা ধরে রাখতে বেনজীর আহমেদ, আসাদুজ্জামানদের ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। সুতরাং বেনজীরের মতো অবস্থা সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামানেরও হতে পারে।’

সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ শেষে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘তথাকথিত উন্নয়নের নামে সরকার গোটা দেশকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে। গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায় তারা। তাদের হঠকারী সিদ্ধান্তের ফলে তীব্র দাবদাহে স্কুল শিক্ষার্থীসহ ১৭ জন মারা গেছে। জনগণের এই দুঃসময় বিএনপি তাদের পাশে এসে দাঁড়িয়েছে। বিএনপি তীব্র দাবদাহে সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী।

আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, ভিপি এজিএম শামসু, হাজী মোহাম্মদ ইউসুফ, দফতরের দায়িত্বপ্রাপ্ত এবিএমএ আব্দুর রাজ্জাক, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, মহানগর উত্তর বিএনপি নেতা ফয়েজ আহমেদ ফেরু, আলহাজ্ব হেলাল কবির হেলু, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজ, ছাত্রদল নেতা মিরাজ, ডা. মুশফিক, আশরাফুল আসাদ, যুবদল নেতা নজরুল ইসলাম প্রমুখ।

The post ‘বেনজীরের মতো অবস্থা আসাদুজ্জামানেরও হতে পারে’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর