রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Box Office Day 17: Rajinikanth’s Film Picks Up Pace In Third Weekend, Nears ₹445 Crore | Regional Cinema News ‘Not good news’: Ex-India star questions India’s handling of Vaibhav Sooryavanshi | Cricket News ক্রসফায়ার শুরু হলে বিএনপির নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাবে না: হাসনাত কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার

বেনাপোলে ‘আমরা নারী’র স্তন ক্যানসার সচেতনতা সেমিনার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ সময় দেখুন
বেনাপোলে ‘আমরা নারী’র স্তন ক্যানসার সচেতনতা সেমিনার


ঢাকা: অক্টোবর মাস বিশ্বব্যাপী ‘পিঙ্ক মান্থ’ বা স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এ উপলক্ষ্যে যশোরের বেনাপোলে ‘আমরা নারী’র উদ্যোগে এবং শার্শা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্যানসার সচেতনতা অনুষ্ঠিত হয়েছে। এতে বেনাপোল ডিগ্রি কলেজ ও মরিয়াম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শার্শা উপজেলা অডিটোরিয়ামে শার্শা উপজেলা প্রশাসন, শার্শা উপজেলা কলেজ, শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ‘আমরা নারী’ এবং এর সহযোগী প্রতিষ্ঠান ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’র যৌথ উদ্যোগে স্তন ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ক্যানসার সার্জন ও বিশেষজ্ঞ ডা. বনি আমিন বলেন, স্তন ক্যানসার প্রতিরোধের মূল চাবিকাঠি হলো সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং নিজের প্রতি যত্নশীল থাকা। একজন নারী সচেতন হলে উপকৃত হয় তার পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম। সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা ও ইতিবাচক মানসিকতা- এই তিনটি বিষয়ই জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর হাতিয়ার।

তিনি বলেন, স্তন ক্যান্সার তখনই শুরু হয়, যখন স্তনের কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে এবং টিউমারে পরিণত হয়। নিয়মিত পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

বিশেষ আলোচক পুষ্টিবিদ ইব্রাহিম ইবু বলেন, স্বাস্থ্য সচেতন প্রজন্ম গড়ে তোলার জন্য শিক্ষাঙ্গন থেকেই ক্যানসার প্রতিরোধের আন্দোলন শুরু করতে হবে। শিক্ষার্থীরাই হতে পারে সমাজে পরিবর্তনের দূত।

‘আমরা নারী’র নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা নারী শুধু একটি সংগঠন নয়, এটি এক মানবিক অনুপ্রেরণার প্রতীক। আমরা প্রত্যেকে যদি সচেতনতার দূত হই, তাহলে ক্যান্সারমুক্ত সমাজ গঠন সম্ভব।’

সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, ‘আমরা নারী’ একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসুরক্ষা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছে। এর সহযোগী প্রতিষ্ঠান ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ নারীর অধিকার, স্বাস্থ্য, নিরাপদ খাদ্য ও শিক্ষা বিষয়ে গবেষণাভিত্তিক উদ্যোগ পরিচালনা করে। আমাদের লক্ষ্য—প্রতিটি শিক্ষার্থীকে স্তন ক্যান্সার সচেতনতার দূত বা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে গড়ে তোলা, যেন তারা সমাজে সচেতনতার আলো ছড়িয়ে দিতে পারে।’

উল্লেখ্য, দেশে প্রতি বছর প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, যার অর্ধেকেরও বেশি সময়মতো শনাক্ত না হওয়ায় প্রাণ হারান। দেশের মোট ক্যান্সার রোগীর প্রায় এক-ষষ্ঠাংশই এই রোগে ভোগেন। অথচ, নিয়মিত আত্মপরীক্ষা, সচেতনতা এবং প্রাথমিক চিকিৎসার মাধ্যমে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর