রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম কোরবানির পশু থেকে ছড়াতে পারে প্রাণঘাতী রোগ, সতর্ক করলেন বাকৃবি অধ্যাপক যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে সংবাদ সম্মেলন, ১৪ দফা সিদ্ধান্ত ঘোষণা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ৭৫ জন ভর্তি হতে পারবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৮৯ সময় দেখুন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ৭৫ জন ভর্তি হতে পারবে


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আইন বিভাগে প্রতি সেমিস্টারে ৫০ জনের স্থলে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আইন বিভাগে বছরে ১০০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত।

আপিল বিভাগের দেওয়া এ সংক্রান্ত এক রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন নিষ্পত্তি করে বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অতিরিক্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের রিভিউ আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ এ রায় দেন।

আদালতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। আর বার কাউন্সিলের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তাকে সহযোগিতা করেন আইনজীবী এস এম কফিল উদ্দিন।

পরে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আইন বিভাগে প্রতি সেমিস্টারে ৫০ জনের স্থলে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে বলে রায় দিয়েছেন আদালত। এবং আপিল বিভাগের এই রায় ২০১৭ সাল থেকে কার্যকর হবে।

এর আগে আপিল বিভাগের দেওয়া এক রায় অনুযায়ী দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আইন বিভাগে প্রতি সেমিস্টারে ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি হতে পারতেন। তবে যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় আদালতের আদেশ অমান্য করে প্রতি সেমিস্টারে ৫০ এর অধিক ছাত্র ভর্তি করেছেন। আজকের রায়ে সে সব বিশ্ববিদ্যালয়ে ৫০ এর অধিক ভর্তি করা প্রতি শিক্ষার্থীর জন্য ২৫ হাজার টাকা করে জরিমানা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

আর এই জরিমানার টাকার ৮০ শতাংশ বার কাউন্সিলের রিলিফ ফান্ডে এবং ২০ শতাংশ সুপ্রিম কোর্টের ডে কেয়ার সেন্টারকে দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জরিমানার টাকা পরিশোধ করতে হবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত।

সারাবাংলা/কেআইএফ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom