বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ব্রিটিশ পার্লামেন্টে চীনের রাষ্ট্রদূত নিষিদ্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৮ সময় দেখুন
ব্রিটিশ পার্লামেন্টে চীনের রাষ্ট্রদূত নিষিদ্ধ


আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ পার্লামেন্টে চীনের রাষ্ট্রদূত ঝেং জেগুয়াংকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। চীনের জিনজিয়াংয়ের পশ্চিমাঞ্চলে সংখ্যালঘু উইঘুরদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কথা বলার পর বেইজিং ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। খবর আলজাজিরা।

হাউস অব কমন্সের স্পিকার লিন্ডসে হোয়েল এবং হাউস অফ লর্ডসের স্পিকার জন ম্যাকফাল বলেন, যখন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা চীনের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন, ঠিক সেই সময় পার্লামেন্টের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঝেং জেগুয়াং কথা বলা ‘উচিত’ হবে না।

হোয়েল বলেন, ‘আমি বিভিন্ন দেশ ও সংসদ সদস্যদের মধ্যে স্থায়ী সম্পর্ক স্থাপনের জন্য সারাবিশ্বের রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়মিত বৈঠক করি।’

তিনি আরও বলেন, কিন্তু আমি মনে করি চীনের রাষ্ট্রদূতের হাউস অব কমন্স ও আমাদের কর্মস্থলে আসা উচিত নয়। যখন তার দেশ আমাদের কয়েকদের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম টাইমস এই নিষেধাজ্ঞাকে ‘নজিরবিহীন পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে চীন এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

এর আগে গত মার্চে নয়জন ব্রিটিশ রাজনীতিবিদ, আইনজীবী এবং একজন শিক্ষাবিদদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল চীন। তাদের বিরুদ্ধে উইঘুরদের প্রতি আচরণের বিষয়ে ‘মিথ্যা ও ভুল তথ্য’প্রচারণার অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর