ব্রিজ থেকে নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি দোকান গুড়িয়ে দিল রোড রোলার। অল্পের জন্য প্রাণে রক্ষা এক দোকানদারের। ঘটনায় রোড রোলার চালককে বেধড়ক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দিল বিক্ষুব্ধ জনতা। গণধোলাই দেওয়ার সময় অর্ধনগ্ন হয়ে যায় গাড়ির চালক। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর শহরের কালিতলা এলাকায়।
Source link