Last Updated:
অর্পণ মণ্ডল, জয়নগর: বছরের প্রথম দিনই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বাইক আরোহীর। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা মারলে ডোবায় পড়ে গিয়ে মৃত্যু হয় ওই তিনজনের।
বুধবার দুর্ঘটনাটি ঘটেছে জয়নগরের বকুলতলা থানার দাড়া-ব্যাটরা রাস্তায়।মৃত ওই তিন জনের নাম বিশ্ব নস্কর (২৩),রাজকুমার হালদার (২৭), গোপেস্বর হালদার (২৬)। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে যায় বকুলতলা থানার পুলিশ।
তিনজনের দেহ গুলি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ষবরণের দিনে মদ্যপ অবস্থায় তিনজন বাইক চালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে।যদিও মৃত তিন জনের মাথায় হেলমেট ছিল না। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Kolkata,West Bengal
January 02, 2025 11:45 AM IST
Accident: ভয়ঙ্কর ক্ষতবিক্ষত শরীর, থেঁতলে গেছে চোখ-মুখ! ডোবায় ভেসে উঠল তিন-তিনটে লাশ, বছরের প্রথম দিনেই হাড়হিম ঘটনা!