শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডক্টর হামিদুর রহমান আজাদ এর কৃতজ্ঞতা বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয়, বড় ব্যবধানে নির্বাচিত লাভলু ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান কুষ্টিয়া ভোটে ভিন্ন চিত্র: দৌলতপুরে ধানের শীষ, বাকি তিনে দাঁড়িপাল্লা মৌলভীবাজারের চার আসনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয় Farrhana Bhatt Opens Up On Bonding With Amaal Mallik: ‘My Mom Treats Him Like A Son’ | Television News কিছু আসনে ফলাফল ঘোষণায় বিলম্বের অভিযোগ জামায়াত আমিরের গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম

ভয় নেই, আগামী নির্বাচনেও জয়ের বন্দরে পৌঁছাব: কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩৭ সময় দেখুন
ভয় নেই, আগামী নির্বাচনেও জয়ের বন্দরে পৌঁছাব: কাদের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভয় নেই শেখ হাসিনা আছেন। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব। তার নেতৃত্বে সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনেও জয়ের বন্দরে পৌঁছাব।

রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা পরিচালনা করেছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

ওবায়দুল কাদের বলেন, আমার পতাকা, আমার এই দেশ পাকিস্তানের বন্ধুদের হাতে আমরা তুলে দেব না। বাংলাদেশ জন্মের যে চেতনা, সেই জন্মের চেতনায় বাংলাদেশ বঙ্গবন্ধু মুজিবের কন্যা শেখ হাসিনা আজও আমাদের আস্থার সবচেয়ে বিশ্বাসযোগ্য ঠিকানা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভয় নেই শেখ হাসিনা আছে। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব। আমরা তার নেতৃত্বে আগামী নির্বাচনেও বিজয়ের বন্দরে পৌঁছাব। সব ষড়যন্ত্র প্রতিহত করে বিজয়ের বন্দরে আমরা পৌঁছাব। পৌঁছাতে আমাদের হবেই।

বিশেষ বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্যরা, জেলা ও মহানগর, উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা আছেন। উপস্থিত আছেন সারা দেশ থেকে আসা প্রায় তিন হাজার নেতা ও জনপ্রতিনিধি।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর