রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘ভারতের অবস্থান বাংলাদেশের জনগণ জানতে চায়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১২১ সময় দেখুন
‘ভারতের অবস্থান বাংলাদেশের জনগণ জানতে চায়’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গণতন্ত্রের প্রশ্নে ভারতের অবস্থান বাংলাদেশের জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (১৯ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রামে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে ফেরার পথে ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম এ মানবন্ধন আয়োজন করে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা বন্ধুত্ব চাই। একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের বন্ধুত্ব থাকবে। কিন্তু এই সরকার তো বন্ধুত্বে বিশ্বাস করে না। পররাষ্ট্রমন্ত্রী তো বলে দিয়েছে, প্রতিবেশীর সঙ্গে তাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো। স্বামী-স্ত্রী সম্পর্ক আর বন্ধুত্বের কিন্তু এক নয়। সুতরাং আমরাও প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চাই। বন্ধুত্ব আমাদের দরকার, ঝগড়াঝাঁটি আমাদের চলে না।’

‘সে কারণে আমি বলব- ভারত একটি গণতান্ত্রিক দেশ, ভারতের গোয়েন্দা সংস্থাসহ এখানে যারা আছেন, তারা দিল্লীতে খবর পাঠান, জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে শিখুন। ভারত একটি গণতান্ত্রিক দেশ, তার পাশে বাংলাদেশ গণতন্ত্রহীন। আর এর জন্য এ দেশের জনগণ ভারতেকে দায়ী করে— এ কথা স্পষ্ট করে বলে দিলাম’— বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

ভারতের গোয়েন্দা সংস্থার উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ভারত সরকার, ভারতের রাজনীতিবিদদের বলেন, ‘বন্ধুত্ব কি শুধুমাত্র শেখ হাসিনার সঙ্গে করবেন, বন্ধুত্ব কি শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে করবেন? নাকি বাংলাদেশের ১৮ কোটি জনগণের সঙ্গে করবেন? ১৮ কোটি মানুষের সঙ্গে যদি ভারতের বন্ধুত্ব হয়, সেটা হল প্রকৃত বন্ধুত্ব, সেটা মর্যাদাপূর্ণ ও টেকসই হবে। নতুবা এক জনের সাথে বন্ধুত্ব করলে কোনো লাভ হবে না।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সুতরাং আপনাদের রাজনৈতিক সংস্কৃতি, ভারত-বাংলাদেশ সম্পর্কের সংস্কৃতির দিকে তাকিয়ে আপনাদের বর্তমান অবস্থান পরিবর্তন করতে হবে। সঠিক তথ্য আপনাদের জানাতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনারা আমাদের নির্বাচনে পাশ করিয়ে দেবেন তা নয়, গণতন্ত্রের প্রশ্নে সুস্পষ্ট অবস্থান নেবেন কিনা, তা বাংলাদেশের মানুষ জানতে চায়।’

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন- জনগণের ১০ দফা মেনে নেবেন, সংসদ বিলুপ্ত করবেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করবেন এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এই প্রতিশ্রুতি দিলে কাল থেকে আপনাকে কিছু বলব না। শুধুমাত্র অপেক্ষা করব। কখন বঙ্গভবনে গিয়ে আপনার পদত্যাগপত্র জমা দেন।’

‘বিএনপি নির্বাচনে যাবে’— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘হ্যাঁ, বিএনপি নির্বাচনে যাবে; তবে কোনো ভোট ডাকাত এবং ভোট চোরদের ক্ষমতায় রেখে নয়।’

নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমানের সভাপতিত্বে ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর