বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারতের মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
ভারতের মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩


আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (৮ মে) নিয়মিত অনুশীলনের সময় রাজস্থানের একটি গ্রামের বসতবাড়িতে বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি। এতে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

ভারতীয় বিমানবাহিনী কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট যুদ্ধবিমান থেকে বের হতে সক্ষম হয়েছেন। পাইলটকে উদ্ধারে ঘটনাস্থলে তাৎক্ষণিক একটি হেলিকপ্টার পাঠানো হয়েছিল। তিনি সামান্য আঘাত পেলেও নিরাপদে আছেন।

ভারতীয় বিমানবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিমানটি নিয়মিত অনুশীলনের জন্য সুরতগড় বিমানঘাঁটি থেকে যাত্রা করেছিল। কারিগরি ত্রুটির কারণে রাজস্থানের হনুমানগড়ের বাহলোল নগরের কাছে এটি বিধ্বস্ত।

স্থানীয় এক ব্যক্তি ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, তিনি জোরালো শব্দ শোনতে পেয়ে আকাশে তাকিয়ে একটি বিমান দেখেন। এসময় একটি প্যারাসুটও নিচে নামতে দেখেন। কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি রত্তি রামের বাড়িতে বিধ্বস্ত হয়। এতে রত্তি রামের স্ত্রীসহ লীলা দেবী ও বান্তো কাউর নামের আরও দুইজন মারা যান।

স্থানীয় এক কর্মকর্তা পিটিআইকে জানান, পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীরা জল ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

বিকানেরের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেছেন, পাইলট সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সব ধরনের চেষ্টা করেছেন। তিনি গ্রামের উপকণ্ঠে বিমানটিকে ক্র্যাশ-ল্যান্ড করেছিলেন। যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

সম্প্রতি ভারতীয় বিমানবাহিনীর বহরে রুশ নির্মিত একাধিক যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে একটি সুখোই সু-৩০ এবং একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান অনুশীলনের সময় বিধ্বস্ত হয়েছিল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর